রিফান্ড পলিসি
কোর্সে এনরোল করার আগে অবশ্যই কোর্স কারিকুলাম ভালো করে দেখে নেবেন। একবার এনরোল করার পর যদি বলেন, “আমি ওয়েবসাইটের এই জায়গাটা দেখিনি, ” বা ” ভালো করে পড়ে দেখিনি,” কিংবা “আমার চোখ এড়িয়ে গেছে”—এসব অনুরোধ আমরা নিতে পারব না। কোন আংশিক রিফান্ড রিকুয়েস্ট গ্রহণযোগ্য নয়। যেমন আপনি কোর্সের মাঝামাঝি সময়ে এসে বলতে পারবেন না যে – “আমি কোর্সটি কন্টিনিউ করবোনা, অর্ধেক টাকা রেখে দিয়ে আমাকে বাকি টাকা ফেরত দিন”। এরকম কোন আংশিক রিফান্ড রিকুয়েস্ট আমাদের প্লাটফর্মে কখনই গৃহীত হবেনা।
aliHossain Academy থেকে একবার কোর্স কিনলে, রিফান্ডের কোনো সুযোগ থাকবে না। প্রতিটি কোর্স পেজে সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে। তাই আমাদের অনুরোধ, কোর্স কেনার আগে একবার সময় নিয়ে কন্টেন্টগুলো ভালো করে দেখে নিন।
কোন কোর্স এর মাঝামাঝি এসে এমন রিকোয়েস্ট করবেন না যে, আমার প্রগ্রেস রিসেট করে দিন, আমি আবার প্রথম থেকে কোর্স করতে চাই।
আমাদের উদ্দেশ্য একটাই—আপনার শেখার যাত্রাটা Smooth আর আনন্দময় হোক। কিন্তু সেটা তখনই সম্ভব, যদি আপনি প্রথম থেকেই বুঝেশুনে এগোন। ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেটাই আমাদের চেষ্টা।
বিশেষ নোটঃ দেখুন জন্ম -মৃত্যুর মালিক আল্লাহ্ তায়ালা। কার কখন দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ জানিনা এবং আমার চলে যাওয়ার পর আমার ওয়েবসাইটের কি হবে সেটাও জানিনা। একটা ওয়েব সাইট পরিচালনা করার জন্য ডোমেইন, হোস্টিং এর প্রয়োজন হয় এবং এগুলো মাসে বা বছরে রিনিউ করতে হয় অন্যথায় এগুলো আর কাজ করে না। আল্লাহ্ না করুক আমি মারা গেলে সেটা যদি নিয়মিত পরিশোধ না করা হয় তাহলে সেই ওয়েবসাইটে আর কেউ এক্সেস করতে পারবেন না। তাই, আমার মৃত্যুর পর এই ক্ষেত্রে আমাকে কেউ দায়ী করতে পারবেন না বা আমি দায়ী থাকব না – এই শর্ত যদি মেনে আমাদের কোর্স নিতে চান তাহলে নিতে পারেন, অন্যথায় আমাদের কোর্স না কেনার জন্য অনুরোধ রইল।